বিজ্ঞপ্তি-০৮

আস্সালামু আলাইকুম।

সম্মানিত অভিভাবক, স্নেহের ছাত্র-ছাত্রী ও বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, বিগত বছরের ন্যায় এবারও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের নিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. রোজ শনিবার “এ আর মালিক সিডস্ (প্রাইভেট) লিমিটেড”, প্রাণ নগর, বীরগঞ্জ, দিনাজপুর-এ শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। উক্ত শিক্ষা সফরে আপনার সন্তানের অংশগ্রহণ আবশ্যক।
অংশগ্রহণ ফি : ৩০০.০০ (তিনশত টাকা মাত্র)।
ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২২ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. রোজ বুধবার।
উপস্থিতির সময় : সকাল ৯:০০ টা।
উপস্থিতির স্থান : বিদ্যালয় প্রাঙ্গণ।

বিশেষ দ্রষ্টব্য- প্রত্যেক ছাত্র-ছাত্রী সাথে বোর্ড, কাগজ ও কলম নিয়ে আসবে।

আপনার সার্বিক সহযোগিতা আমাদের কাম্য।

ধন্যবাদান্তে

অধ্যক্ষ
ফুলকুঁড়ি শিশু নিকেতন,ঠাকুরগাঁও।