আসসালামু আলাইকুম
সম্মানিত অভিভাবক,
আপনাকে জানানো যাচ্ছে, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস” উপলক্ষে আগামী ১৬ মার্চ ২০২৩ খ্রি. রোজ বৃহস্পতিবার ছাত্র-ছাত্রীদের (শ্রেণিভিত্তিক) নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে ক্লাশ সময়ে রচনা লিখন প্রতিযোগিতা এবং ১৭ মার্চ ২০২৩ খ্রি. রোজ শুক্রবার সকাল ৯:১৫ টায় আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিরতণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৬ মার্চ, রোজ বৃহস্পতিবার, রচনা লিখন প্রতিযোগিতা, ক্লাশ সময়
| শ্রেণি | বিষয় |
| ৩য় শ্রেণি | ছোটদের বঙ্গবন্ধু (৩০ বাক্যের মধ্যে) |
| ৪র্থ শ্রেণি | ছোটদের বঙ্গবন্ধু (৩০ বাক্যের মধ্যে) |
| ৫ম শ্রেণি | আমাদের বঙ্গবন্ধু (৪০ বাক্যের মধ্যে) |
১৭ মার্চ, রোজ শুক্রবার, আবৃত্তি প্রতিযোগিতা, সকাল : ০৯:১৫টা
| শ্রেণি | বিষয় |
| ৩য় শ্রেণি | মৃত্যুঞ্জয়ী মুজিব |
| ৪র্থ শ্রেণি | আলোর মিনার |
| ৫ম শ্রেণি | বঙ্গবন্ধুর জন্মদিন |
১৭ মার্চ বিদ্যালয়ে উপস্থিতির সময় : সকাল ০৯:০০ টা
আলোচনা ও পুরস্কার বিতরণ : সকাল ১০:৩০ টা
উক্ত তারিখে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির সকল ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বলা হলো।
ধন্যবাদান্তে
অধ্যক্ষ
ফুলকুঁড়ি শিশু নিকেতন,ঠাকুরগাঁও।
