আস্সালামু আলাইকুম।
সম্মানিত অভিভাবক, স্নেহের ছাত্র-ছাত্রী ও বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে, ১৫ আগষ্ট “জাতীয় শোক দিবস” ২০২২ খ্রিঃ রোজ সোমবার । উক্ত দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের (শ্রেণিভিত্তিক) নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে রচনা লিখন, আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিরতণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ক) রচনা লিখন প্রতিযোগিতা :
| শ্রেণি | বিষয় | সময় |
| ৩য় শ্রেণি | জাতীয় শোক দিবস (২০ বাক্যের মধ্যে) | সকাল ৮:১৫ টা হ’তে ৯:০০ টা |
| ৪র্থ শ্রেণি | জাতীয় শোক দিবস (৩০ বাক্যের মধ্যে) | সকাল ৮:১৫ টা হ’তে ৯:০০ টা |
| ৫ম শ্রেণি | জাতীয় শোক দিবস (৪০ বাক্যের মধ্যে) | সকাল ৮:১৫ টা হ’তে ৯:০০ টা |
খ) আবৃত্তি প্রতিযোগিতা :
| শ্রেণি | কবিতার নাম | কবির নাম | সময় |
| ২য় শ্রেণি | শোকের দিনে | সুফিয়ান আহমদ চৌধুরী | সকাল ৯:১০ টা হ’তে ৯:৫০টা |
| ৩য় শ্রেণি | মুজিব মানে মুক্তি | নির্মলেন্দু গুণ | সকাল ৯:১০ টা হ’তে ৯:৫০টা |
| ৪র্থ শ্রেণি | মুজিব | মজনু মিয়া | সকাল ৯:১০ টা হ’তে ৯:৫০টা |
| ৫ম শ্রেণি | মুজিব নামে | কবির কাঞ্চন | সকাল ৯:১০ টা হ’তে ৯:৫০টা |
১৫ আগষ্ট ২০২২ খ্রিঃ বিদ্যালয়ে উপস্থিতির সময় : সকাল ০৮:০০ টা
আলোচনা ও পুরস্কার বিতরণ : সকাল ১০:০০ টা
উক্ত তারিখে ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির সকল ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বলা হলো।
অনুরোধক্রমে
অধ্যক্ষ
ফুলকুঁড়ি শিশু নিকেতন, ঠাকুরগাঁও।
